চালকের চোখে মরিচ, ছুরিকাঘাতেও ব্যর্থ ছিনতাইকারী

by Fatih Work

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের গোদারপাড় এলাকায় ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শীদের জানান, যাত্রী সেজে তিন ব্যক্তি অটোরিকশাচালক মো. ইলিয়াসের গাড়িতে ওঠেন। বটতলী এলাকা থেকে গোদারপাড়ে পৌঁছানোর পর তারা চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় এবং ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। স্থানীয়রা ধাওয়া দিয়ে প্রায় সাত কিলোমিটার দূরের সরেঙ্গা এলাকা থেকে অটোরিকশাসহ তিনজনকে আটক করেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. সেলিম (৩০), মো. হৃদয় (২৮) ও সাজ্জাদ (২৫)। তারা সবাই বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, তারাবির নামাজের সময় চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে যান এবং জনতার হাতে আটক ব্যক্তিদের উদ্ধার করে পুলিশে খবর দেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222