পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধনমন্ত্রীর শ্রদ্ধা

by Abid

পিলখানায় বিডিআর বিদ্রোহে নৃসংস হত্যাকাণ্ডের শিকার শহীদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা জানান। পুষ্পাঞ্জলি অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন।

বিজ্ঞাপন
banner

এ সময় পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাতবরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ-বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) সদর দফতর পিলখানায় সংঘটিত হয় বাংলাদেশের ইতিহাসের অন্যতম কলঙ্কিত ও নৃশংস হত্যাকাণ্ড। দুই দিনব্যাপী চলা সেই রক্তক্ষয়ী বিদ্রোহে ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। প্রতি বছর এই দিনটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ সরকার।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222