বরিশালের গৌরনদীতে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও মালবাহী পেকুর মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক নাইমুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন রোগীসহ ৭ জন। আহতদের দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নিহত নাইমুল ইসলাম ফেনী জেলার বাসিন্দা। আহতরা হলেন, মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম, সানজিদা খানম, শাকিল হোসেন ও প্রদীপ।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, চালকের লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএআর/
