খামেনি হত্যার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তীব্র নিন্দা ও ক্ষোভ

by naymurbd1999@gmail.com

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (১ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও ক্ষোভ জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইরান একটি স্বাধীন-সার্বভৌম দেশ। সেই দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে।

বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মার্কিন-ইসরায়েলি এই বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে এবং এর অভিঘাত বিশ্বের সবাইকে স্পর্শ করবে। তাই এই সংঘাত অবশ্যই বন্ধ করতে হবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222