ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: শেখ রবিউল আলম

by hsnalmahmud@gmail.com

ঈদ যাত্রা উপলক্ষ্যে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এ বিষয়ে পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর রয়েছে।’

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ঈদে সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভা শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

মন্ত্রী বলেন, এখানে মনিটরিং করার দরকার সেটা আছে। ভ্রাম্যমাণ আদালত আছে। হাইওয়ে পুলিশ তৎপর। স্থানীয় প্রশাসন, বিশেষ করে সড়ক-মহাসড়ক যে সমস্ত থানা জেলার অধীনে তারাও সক্রিয়। পরিবহন শ্রমিক নেতারা যারা আছেন তারাও এ ব্যাপারে তৎপর। তারাও নিজেরা দায়িত্ব নিয়েছেন কোনো অবস্থাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদ যাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222