পাকিস্তান আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে: আফগান ডেপুটি প্রধানমন্ত্রী

by hsnalmahmud@gmail.com

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী বলেছেন, চলমান যুদ্ধ তাদের দেশের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তবে জনগণের সমর্থন ও পরামর্শের ভিত্তিতে সরকার এখন পর্যন্ত বিদ্যমান হুমকিগুলোর মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

সোমবার (১৬ মার্চ) কাবুলে একাধিক রাজনৈতিক বিশ্লেষক ও সংবাদমাধ্যমের ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎকালে এসব বলেন তিনি। খবর  হুরিয়াত রেডিওর

বিজ্ঞাপন
banner

মাওলানা আব্দুস সালাম বলেন, বর্তমানে প্রতিষ্ঠিত ইসলামী ব্যবস্থা আফগান জনগণের ত্যাগের ফল। এই ব্যবস্থা  রক্ষা করতে সবাই একজোট।

তিনি বলেন, “আমরা কখনোই যুদ্ধ চাইনি এবং কোনো পক্ষের সঙ্গে সংঘাতে জড়াতে চাই না। তবে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং আমাদের প্রতিবেশীর পক্ষ থেকে যে অন্যায় আগ্রাসন চালানো হচ্ছে, সেখান থেকে আমাদের জনগণকে রক্ষা করতে আমরা বাধ্য হয়েছি।” সূত্র: হুরিয়াত রেডিও

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222