মার্কিন নাগরিক ডেনিস কয়েলকে মুক্তি দিল ইমারাতে ইসলামিয়া

by hsnalmahmud@gmail.com

কয়েক মাস ধরে চলা বন্দি ইস্যুতে টানাপোড়েনের পর অবশেষে আফগানিস্তানে আটক মার্কিন নাগরিক ডেনিস কয়েলকে মুক্তি দিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

মঙ্গলবার (২৪ মার্চ) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তাকে একটি মার্কিন প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন
banner

ওই প্রতিনিধিদলে ছিলেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ দূত জালমায় খলিলজাদ, কাবুলে সংযুক্ত আরব আমিরাত-এর রাষ্ট্রদূত এবং আটক ব্যক্তির ভাই।

মুক্তির এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে জালমায় খলিলজাদ বলেন, কাবুল ও ওয়াশিংটনের মধ্যে সব বিষয়ে সংলাপ অব্যাহত রাখা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই পক্ষের সম্পর্কের ক্ষেত্রে আরও ইতিবাচক অগ্রগতি হবে।

তিনি বলেন, “আমি আনন্দিত যে আফগানিস্তানে আটক এই মার্কিন নাগরিককে আজ মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি নিজ দেশ আমেরিকায় ফিরে যাচ্ছেন। এটি একটি অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত।”

এদিকে, পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য সংযুক্ত আরব আমিরাত ও কাতার-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে আটক আফগান নাগরিক মুহাম্মাদ রহিমের ছেলে জানান, তিনি জালমায় খলিলজাদের কাছে একটি চিঠি দিয়ে গুয়ানতানামো বে কারাগার থেকে তার বাবার মুক্তির অনুরোধ করেছেন।

তিনি অভিযোগ করেন, পূর্বে তার বাবাকে মুক্তি দিয়ে কাতারের কাছে হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ডেনিস কয়েলের পাশাপাশি আরও দুই মার্কিন নাগরিক—মাহমুদ শাহ হাবিবি ও পল ওভারবিও আফগানিস্তানে আটক রয়েছেন। তবে ইমারাতে ইসলামিয়া মাহমুদ শাহ হাবিবিকে আটকের বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে। সূত্র: টোলো নিউজ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222