দারুল উলূম ঢাকায় ইফতা ও তাফসীর বিভাগে ভর্তি কার্যক্রম চলছে

by hsnalmahmud@gmail.com

যাত্রাবাড়ী ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামি’আ ইসলামিয়া দারুল উলূম ঢাকা’র ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ ২০২৬ ইং) থেকে এ ভর্তি কার্যক্রম শুরু হয়।

প্রতিষ্ঠানটি আল্লামা মুফতী গোলাম রহমান (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত এবং বর্তমানে মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া কর্তৃক পরিচালিত।

বিজ্ঞাপন
banner

জামি’আর মুহতামিম এবং জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মাদরাসার এক বছর মেয়াদি ইফতা বিভাগ ও তাফসীর বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬ ইং) পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে মাদরাসা অফিসে যোগাযোগ করে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের নৈতিকতা, আদব-আখলাক এবং কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা প্রদানের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। যোগ্য ও অভিজ্ঞ উসতায মণ্ডলীর তত্ত্বাবধানে সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে পাঠদান পরিচালিত হবে ইনশাআল্লাহ।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে মাদরাসার অফিসে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সার্বিক যোগাযোগ: 📞 01711-325114 📞 01959-091580

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222