সিলেট ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ড

by Fatih Work

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (৫ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিমানবন্দরের দোতলায় অবস্থিত ইমিগ্রেশন সার্ভার রুমে আগুন লাগার ফলে সেখানে থাকা গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও নথিপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ইমিগ্রেশন সার্ভার কক্ষের আগুন বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ওই সময়ের মধ্যে দিনের নির্ধারিত সকল ফ্লাইট ওঠানামা শেষ হয়ে যাওয়ায় যাত্রী সাধারণের যাতায়াত কিংবা ফ্লাইট শিডিউলে কোনো ধরনের বিপর্যয় ঘটেনি। তবে বিমানবন্দরের অভ্যন্তরীণ একটি সূত্র দাবি করেছে, সার্ভার রুমের মূল্যবান কম্পিউটার, সার্ভার মেশিন এবং ইলেকট্রনিক সরঞ্জাম পুড়ে যাওয়ায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোনো অংক এখনো জানানো হয়নি।

প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে। ঘটনার সময় বিমানবন্দরে কোনো আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ ফ্লাইট না থাকায় বড় ধরনের কোনো আতঙ্ক বা হতাহতের ঘটনা ঘটেনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222