যুদ্ধের মধ্যেও আফগান-ইরান বৈঠক, দুই দেশের সহযোগিতার নতুন দিক

by hsnalmahmud@gmail.com

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই কাবুলে আফগানিস্তান ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গণপূর্তমন্ত্রী মোল্লা মোহাম্মদ ঈসা সানি কাবুলে ইরানের রাষ্ট্রদূত আলিরেজা বিকদেলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত এ বৈঠকে রেলপথ নির্মাণ প্রকল্প, খাফ–হেরাত রেললাইনে পরিবহন বৃদ্ধি এবং আফগানিস্তান-ইরানের মধ্যে বাণিজ্যিক ট্রানজিট সুবিধাগুলোর সার্বিক উন্নয়ন নিয়েও কথা হয়।

বিজ্ঞাপন
banner

গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আশরাফ হকশেনাস জানান, বৈঠকে উভয় পক্ষ যৌথ সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি রেললাইন, সড়ক ও সেতুর মেরামত, পুনর্নির্মাণ এবং আধুনিকায়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা হয়।

তিনি আরও বলেন, বৈঠকে আফগানিস্তান ও ইরানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা, বাণিজ্য বিনিময় বাড়ানো এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ঘনিষ্ঠ ও টেকসই সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে। সূত্র: আরিয়ানা নিউজ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222