মসজিদুল আকসা খুলে দেয়ার আহ্বান জমিয়তের

by hsnalmahmud@gmail.com

দীর্ঘ ৪০ দিন ধরে মুসলমানদের পবিত্রতম স্থান মসজিদে আল-আকসা সম্পূর্ণ অবরুদ্ধ থাকার ঘটনা মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং এটি মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী। একই সঙ্গে, ইসরায়েলি কারাগারে বন্দি প্রায় ১১ হাজার ফিলিস্তিনির বিরুদ্ধে গণহারে ফাঁসির আইন পাশের খবর মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা প্রকাশ করে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন,আমরা এই পরিস্থিতির তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে আল-আকসায় প্রবেশাধিকার পুনর্বহাল, নিরপরাধ বন্দিদের মুক্তি, এবং সব ধরনের দমন-পীড়ন বন্ধের আহ্বান জানাই।

তারা আন্তর্জাতিক সম্প্রদায় যেন নীরব না থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এবং নিরীহ মানুষের জীবন রক্ষা পায় এই আহ্বান জানান।

মানবতা, ন্যায়বিচার এবং শান্তির স্বার্থে এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ হওয়া জরুরি।

হাআামা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222