প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
বুধবার (৮ এপ্রিল) ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, প্রণয় ভার্মার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল এ সাক্ষাতে অংশ নেয়। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় একসঙ্গে অতিবাহিত করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ এবং আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করেন।
এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক আরও জোরদার করা এবং ভবিষ্যৎ অগ্রগতির বিষয়েও মতবিনিময় করা হয় বলে জানা যায়।
হাআমা/
