প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকদের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

by hsnalmahmud@gmail.com

অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের কেউ বাদ পড়বে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন
banner

ড. মিলন বলেন, প্রথমত, ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ মামলার জন্য আটকে আছে, সেটা থেকে আমাদের বের করে আনতে হবে। এর পরে আমরা প্রাইমারিতে আমরা ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ দিতে পারবো। অপরদিকে বিগত সরকার যেটা তরিঘরি করে করলো, ১৪ হাজার ৩০০ সেটাও আমরা ডিসিপ্লিনে আনছি। সেটাও আমরা নেবো। এরপরই আবার ৩২ হাজার ৫০০ নিয়োগ দেবো।

তিনি বলেন, এরপরই আবার আরও ১৫ হাজার। ৭৫ হাজার শিক্ষক নিয়োগ দিতে হবে পাবলিক সিষ্টেমে। ৭ হাজার নিয়োগ দিতে হবে সরকারি হাইস্কুলে। হিউজ নাম্বার। যত দ্রুত সম্ভব, আমরা এটা করবো।

তিনি আরও বলেন, আমরা পিএসসি এর আশায় ছিলাম তারা আমাদের না দিতে পারলে আমরা ইমিডিয়েটলি ডিসিশন নেবো, আমরা স্পেশাল কোনো পরীক্ষা নেবো কি না। কারণ আমরা তো শিক্ষক ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান চালাতে পারবো না। এদিকে তো আমাদের বাজেটের কোনো ঘাটতি নেই। আমাদের সেই ভাবে প্রজেক্ট তৈরি করতে হবে। কাজ করতে হবে। আমাদের প্রচুর সুযোগ রয়েছে শিক্ষায় কাজ করার।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222