শাপলার শহীদদের খুনিদের বিচার করতে হবে: হেফাজত পল্টন জোন

by hsnalmahmud@gmail.com

গভীর শোক ও ক্ষোভের সঙ্গে স্মরণ করা হয়েছে শাপলায় নিহত শহীদদের। এই নির্মম ঘটনার সঙ্গে জড়িত সকল খুনি ও দোষীদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানিয়েছ হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোন।

আজ সোমবার (৪ মে) বাদ মাগরিব ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই দাবি জানানো হয়।

বিজ্ঞাপন
banner

হেফাজত পল্টন জোনের সভাপতি মুফতি সালাহ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল পল্টন জোন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল্লাহ আল মাস‌উদ খান, মাওলানা মাঞ্জুরুল হক, মাওলানা মাখদুম ও মাওলানা আবদুল্লাহ রাসেল প্রমুখ।

দোয়া পরিচালনা করেন মুফতি জুবায়ের রশিদ।

বক্তারা বলেন,একটি সভ্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে কোনো নাগরিকের প্রাণহানি অবিচার ও দমন-পীড়নের মাধ্যমে ঘটতে পারে না। শাপলার এই ঘটনা শুধু একটি মানবিক বিপর্যয় নয়, এটি ন্যায়বিচার ও মানবাধিকারের প্রশ্ন। তাই সত্য উদঘাটন, দায়ীদের চিহ্নিতকরণ এবং তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তারা ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে,প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে আইনের আওতায় আনতে,ভুক্তভোগী পরিবারগুলোর জন্য ন্যায়বিচার ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে জোর দাবি জানান।

ন্যায়বিচার প্রতিষ্ঠাই পারে শহীদদের আত্মত্যাগের প্রতি যথার্থ সম্মান জানাতে। আমরা বিশ্বাস করি, সত্য ও ন্যায় একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222