নরসিংদীতে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত আসমা জাহান সরকার, ভাসছেন প্রশংসায়

by Abid vs36

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে নরসিংদী জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন নরসিংদী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও মাধবদী পৌর প্রশাসক আসমা জাহান সরকার। এই গৌরবময় অর্জনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসায় ভাসছেন। তাঁর এই অনন্য সাফল্যে নরসিংদী সদর উপজেলা জুড়ে কর্মকর্তা, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমে তদারকি বৃদ্ধি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রশাসনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে। এ ছাড়া জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম, মোবাইল কোর্ট পরিচালনা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তিনি স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে প্রশংসিত হয়ে আসছেন। শিক্ষা খাতের উন্নয়নে তাঁর বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ নরসিংদী সদর উপজেলার প্রাথমিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ করে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সমন্বয় সভা, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে তাঁর কার্যকর পদক্ষেপ সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।

বিজ্ঞাপন
banner

এই গৌরবময় অর্জনের বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মাধবদী পৌর প্রশাসক আসমা জাহান সরকার বলেন, এই অর্জন শুধু আমার একার নয়। এটি নরসিংদী সদর উপজেলার শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে। শিক্ষার উন্নয়ন এবং জনসেবার মান বৃদ্ধিতে আমি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাব। তিনি আরও বলেন, একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই আমরা একটি সুন্দর ও শিক্ষাবান্ধব সমাজ গড়ে তুলতে চাই।

এদিকে আসমা জাহান সরকারের এই অভাবনীয় সাফল্যে নরসিংদী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222