যুক্তরাষ্ট্র ও ইরান কেউ কারও সহযোগীর ওপর হামলা চালাবে না

by Masudul Kadir

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে চুক্তির দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। প্রাথমিক অবস্থায় দুই দেশের মধ্যে একটি খসড়া চুক্তি হবে। যেটির মেয়াদ হবে ৬০ দিন।

ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান প্রতিশ্রুতি দেবে তারা একে-অপরের ওপর এবং মিত্রদের ওপর কোনো হামলা চালাবে না।

বিজ্ঞাপন
banner

এছাড়া যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ওপর ইরান আগাম কোনো হামলা চালাবে না বলেও কথা দেবে।

বার্তাসংস্থা এক্সিওস জানিয়েছে, এরমাধ্যমে স্পষ্ট হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং দখলদার ইসরায়েলের মধ্যেও যুদ্ধ বন্ধ হবে।

তবে হিজবুল্লাহ যদি কোনো উস্কানিমূলক কাজ করে অথবা হামলা চালায় তাহলে ইসরায়েলকে হামলার অনুমতি দেওয়া হবে।

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিবাদে মার্চের শুরুতে ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালায় হিজবুল্লাহ।

এরপর এপ্রিলের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। কিন্তু দখলদার ইসরায়েল শুরু থেকেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে। তাদের সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোর ঘরবাড়ি ভাঙা অব্যাহত রাখে। এছাড়া হিজবুল্লাহর যোদ্ধাদেরও টার্গেট করে।

এর জবাব দিতে হিজবুল্লাহ ফাইবার অপটিক ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাদের ওপর হামলা শুরু করে।

এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, চুক্তি হলে ইরান হরমুজ খুলে দিয়ে সেখান দিয়ে সব জাহাজকে অবাধে চলতে দেবে। এ সময় তারা কোনো টোল আদায় করবে না। এছাড়া হরমুজের যেসব জায়গায় মাইন স্থাপন করা হয়েছে সেগুলোও অপসারণের প্রতিশ্রুতি দেবে তারা। এর পাশাপাশি ইরান কথা দেবে তারা কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222