গুলশানে রাস্তা-ড্রেন ও লেকে কোরবানির পশুর বর্জ্য ফেলা যাবে না

by hsnalmahmud@gmail.com

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে গুলশান সোসাইটি।

সংগঠনটি জানিয়েছে, গুলশান এলাকায় কোনো রাস্তা, ফুটপাত বা উন্মুক্ত স্থানে কোরবানির পশু জবাই ও মাংস কাটাকে নিরুৎসাহিত করেছে গুলশান সোসাইটি। একই সঙ্গে রাস্তা, ফুটপাত, ড্রেন বা লেকে কোরবানির বর্জ্য ফেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। গুলশানকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

রবিবার সোসাইটির পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এক বিবৃতিতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পৃথিবীর উন্নত মুসলিম দেশগুলোতে এখন আর রাস্তা বা ফুটপাতে পশু কোরবানি করা হয় না। আমাদেরও গুলশানকে পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ রাখতে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি বাসিন্দাদের নিজ বাড়ির চৌহদ্দির মধ্যে অথবা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্ধারিত কসাইখানায় কোরবানি সম্পন্ন করার জন্য অনুরোধ জানান। নির্ধারিত কসাইখানার নির্ধারণ করা হয়েছে ৪৫, তাজউদ্দিন সরণি, মহাখালী (কোভিড হাসপাতালের পেছনে)।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222