মোহাম্মদপুরে ১০ তলা ভবনে আগুন

by Masudul Kadir

রাজধানীর মোহাম্মদপুরে কৃষিমার্কেট সংগ্লগ্ন একটি ১০ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরও দুটি ইউনিট পথে রয়েছে।

রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে জাপান গার্ডেন সিটির বিপরীতে একটি ১০ তলা ভবনের ১০ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন
banner

ফায়ার সার্ভিস জানায়, পরে মোহাম্মদপুরে ফায়ার স্টেশনের দুটি ও কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাস্তায় ব্যাপক যানজনের কারণে অগ্নিকাণ্ডের স্থানে পৌঁছাতে ইউনিটগুলোর বেগ পেতে হয়েছে। দুটি ইউনিট ইতোমধ্যে পৌঁছেছে। আরও দুটি ইউনিট পথে রয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক তা জানাতে পারেননি তিনি।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222