নরসিংদীর শিবপুরে সৈকারচর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

by Masudul Kadir

বশির আহম্মদ মোল্লা, (নরসিংদী প্রতিনিধি)

নরসিংদীর শিবপুরে সৈকারচর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে সারাদেশে এক বছরে ২০ হাজার খাল খনন কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন
banner

রোববার সকালে উপজেলার যোশর ইউনিয়নের কাজিয়ারা ব্রিজ এলাকা থেকে সৈকারচর আড়িয়ালখা নদীর পাড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনজুর এলাহী। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার (কালামিয়া) এবং যোশর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি তোফাজ্জল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতালিব বৈরাগী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সী, উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ বেগমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222