আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের রাজধানী তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু হয়েছে। সৌদি আরব থেকে আসা হজযাত্রী বহনকারী ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ করেছে। মঙ্গলবার (৯ জুন) ভোরে এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর কোম্পানির অপারেশন বিভাগের উপপ্রধান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে বিমান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হয়েছে। বিশেষ করে সৌদি আরব থেকে ফেরত আসা হজযাত্রীদের বহনকারী বিমানগুলো অবতরণের মাধ্যমে কার্যক্রম পুনরায় শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

এর আগে, রোববার ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরমুখী সব ফ্লাইটের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222