রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

by Masudul Kadir

৩৬ নিউজ ডেস্ক:: দেশে প্রতিদিনই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৯ জুন) রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি এক নজরে তুলে ধরা হলো।

সংস্কৃতিমন্ত্রীর সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন
banner

দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাও উপস্থিত থাকবেন।

ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি

বিকাল ৫টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ডিপ্লোমেটিক ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কর্মসূচি

দুপুর ১২টায় সূত্রাপুর কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বিবিএসের কর্মশালা

দুপুর ১২টায় আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাস্তবায়নাধীন ‘পর্যটন সম্পর্কিত পরিসংখ্যানের পরিধি ও প্রভাব নিরূপণের লক্ষ্যে ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট (টিএসএ) প্রস্তুত’ শীর্ষক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ ও টিএসএ ২০২৬-২৭ প্রস্তুত করার লক্ষ্যে জরিপ প্রশ্নপত্র চূড়ান্ত করা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার।

প্রি-বাজেট কনসাল্টেশন সভা

বিকাল ৩টায় বাংলামোটরে উন্নয়ন সমন্বয়ের খন্দকার ইব্রাহীম খালেদ কনফারেন্স হলে ‘আমাদের সংসদ’ প্রকল্পের আওতায় প্রি-বাজেট কনসাল্টেশন সভা অনুষ্ঠিত হবে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিআইআইএসএসের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222