আবদুল্লাহ আদিব :: বরেণ্য আলেম দারুল উলূম দেওবন্দের ফারেগ, কোরিয়ার আনসান মসজিদের বাংলাদেশী ইমাম মুফতী ফয়জুল্লাহ আমানের হাতে ইসলাম গ্রহণ করেছেন বুলগেরিয়ান বংশদ্ভূত স্পেনিস তরুণী ভ্যাসিলিনা ইসলাম গ্রহণ করেছেন।
এটা গত ৭ জুলাই ২০২৬ রবিবার অনলাইনে কোরিয়ান এক মুসলিম তরুণের সহযোগিতায় ইসলামের পথে আসে।
এমন ইউরোপীয় এই তরুণীর ইসলাম গ্রহণের পর সন্তোষ প্রকাশ করে বাংলাদেশী ইমাম মুফতী ফয়জুল্লাহ আমান ৩৬ নিউজকে বলেন, আলহামদুলিল্লাহ! কিছুক্ষণ আগে স্পেনের তরুণী ভ্যাসিলিনা আমার হাতে ইসলাম গ্রহণ করেছেন। মসজিদুল হারামে অবস্থানরত অবস্থায় এই মুবারক মুহূর্তের সাক্ষী হতে পেরে হৃদয় গভীর কৃতজ্ঞতায় ভরে গেছে।
তিনি আল্লাহ তায়ালার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করে বলেন, তাঁর ঈমানকে আল্লাহ তাআলা দৃঢ় করুন, ইসলামের উপর অবিচল রাখুন এবং তাঁর জীবনে রহমত ও বরকত নাযিল করুন। আমীন।
ফয়জুল্লাহ আমান ৩৬ নিউজকে বলেন, পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ সত্যের সন্ধানে ইসলামের ছায়াতলে আসছে—এ দৃশ্য সত্যিই হৃদয় স্পর্শ করে। সুবহানাল্লাহ, আল্লাহ যাকে চান, তাকে হিদায়াত দান করেন।
প্রসঙ্গত, ফয়জুল্লাহ আমান ৩৬ নিউজকে জানান, স্পেনিস তরুণী ভ্যাসিলিনার ইসলামি নাম রাখা হয়েছে মারইয়াম। মূলত তিনি বুলগেরিয়ান মানুষ। বসবাস করছেন স্পেনে।
এমকে/৩৬ নিউজ
