২৮৫’র টার্গেটে ৪ উইকেট হারিয়ে পথহারা অজিরা

by Masudul Kadir

ক্রীড়া প্রতিবেদক :: শুরুর ধাক্কা সামলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর দৃঢ় ব্যাটিং, আর শেষদিকে মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত অপরাজিত ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৮৪ রান তুলেছে টাইগাররা। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়াকে করতে হবে ২৮৫ রান।
অজিরা ব্যাটিংয়ে এসে ইতোমধ্যেই হারিয়েছে ৪ ইউকেট।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে দ্রুতই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ৫ রান করে ফিরে যান সাইফ হাসান। তবে এরপর দলের হাল ধরেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।
দুই ব্যাটার ধীরে ধীরে ইনিংস গড়ে তুলে দ্বিতীয় উইকেটে ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি উপহার দেন। পাওয়ার প্লের ১০ ওভারে বাংলাদেশ তোলে ৬২ রান। এরপর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন তামিম। ৭ চার ও ১ ছক্কায় ৫৬ রান করে নাথান এলিসের বলে আউট হন তিনি।

বিজ্ঞাপন
banner

তামিমের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাস। তবে অন্য প্রান্তে রান তোলার গতি ধরে রাখেন শান্ত। ক্যারিয়ারের ১২তম ওয়ানডে ফিফটি তুলে নেওয়া এই বাঁহাতি ব্যাটার ৯ চার ও ১ ছক্কায় ৬৭ রান করে ফেরেন।

১৪০ রানে চার উইকেট হারানোর পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেই পরিস্থিতিতে তৌহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন ইনিংস মেরামতের কাজ শুরু করেন। হৃদয় ৩১ রান করে ফিরলেও নিজের দায়িত্ব ঠিকই পালন করেন মোসাদ্দেক।

মধ্য ও শেষের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে রান তোলেন এই অলরাউন্ডার। তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে ৪৫ রানের কার্যকর জুটি গড়ে দলের সংগ্রহ আরও সমৃদ্ধ করেন তিনি।

চার বছর পর জাতীয় দলে ফিরে পাওয়া সুযোগকে স্মরণীয় করে রাখেন মোসাদ্দেক। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক তুলে নিয়ে ৭ চার ও ৩ ছক্কায় ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার ব্যাটেই শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ৩টি উইকেট শিকার করেন। এছাড়া ম্যাট রেনশ নেন ২টি উইকেট। জেভিয়ার বার্টলেট ও স্কট একটি করে উইকেট তুলে নেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222