মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত ঘোষণা ইসলামী আন্দোলনের

by hsnalmahmud@gmail.com

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই-এর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার (২৫ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দলটির যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই এর বিরুদ্ধে যে মামলা করা হয়েছিলো তা বিএনপির স্থানীয় এমপির তত্ত্ববধানে প্রত্যাহার করায় আগামীকাল ২৬ জুন, শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে না।

বিজ্ঞাপন
banner

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, গতকাল ২৪ জুন, বুধবার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, ২৫ জুনের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। যেহেতু মামলা প্রত্যাহার করা হয়েছে তাই কর্মসূচি পালিত হবে না। তবে রাঙ্গামাটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নানকে যুবদলের ইউনিয়ন সেক্রেটারি কর্তৃক কোপানোর প্রতিবাদে রাঙ্গামাটি জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিএনপির তৃণমূলে পুর্বতনধারার হামলা-মামলা নির্ভর কলুষিত রাজনীতির চর্চা এখনো বিদ্যমান। ফলে তৃণমূলে ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এমনকি ক্ষেত্র বিশেষ বিএনপির কর্মীরাও পারস্পরিক জুলুমের শিকার হচ্ছে। বিএনপির শীর্ষ নেতৃত্বকে আহবান করবো, দেশজুড়ে সংগঠনে সংস্কার আনতে হবে। অপরাধীরা এবং পতিত ফ্যাসিস্টের দোসররা যাতে আপনাদের দলে আশ্রয় গ্রহণ করে অপরাধ করতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222