নাজমুল হুদা মজনুর একগুচ্ছ কবিতা

by Masudul Kadir

তোমার ছোঁয়া

দুঃখের দিনের বন্ধু তুমি
সেরা আপন জন
তোমার নাম করলে স্মরণ
প্রশান্ত হয় মন।

বিজ্ঞাপন
banner

আঁধার রাতে ভোরের আলো,
তুমিই জাগাও আশা,
তোমার ছোঁয়ায় কেটে যায়,
কষ্ট অমানিশা।

ঝড়ের দিনে তুমিই বন্ধু
ভীষণ শক্ত খুঁটি,
তোমার দয়া থাকলে পাশে,
সব বেদনার ছুটি।

জগৎ জুড়ে স্বার্থ সবাই
খোঁজে অনুক্ষণ,
তুমিই কেবল ব্যতিক্রম
খোঁজো খাঁটি মন।

তবুও মানুষ স্বপ্ন বোনে

খোঁজাখুঁজির এই দুনিয়ায়
সবাই কি সব পায়
এই কথাটা জেনে শুনেও
মন মানে না হায়।

দুঃখের নদী সাঁতরে চলি,
পাবো কি তার দেখা?
ভাগ্যের এই গোলকধাঁধায়
সবাই যেন একা!

আশার প্রদীপ জ্বালিয়ে বুকে
কাটছে হাজার রাত,
ছায়ার পিছে ছুটতে ছুটতে
ক্লান্ত পা-হাত।

আজকে যেজন আপন অতি,
কালকে সে-ই পর!
তবুও মানুষ স্বপ্ন বোনে,
বাঁধে বালুর ঘর।

নিঝুম রাতের জ্যোৎস্নায়

মাঝে মাঝে মনে হয় সব ছেড়েছুড়ে
বসে থাকি মসজিদের বারান্দায়
তাসবিহ হাতে মগ্ন হই লা শরিক
মহান মাবুদ এক আল্লাহর নামের
প্রশংসা ভরা জিকির ফিকিরে
তার হাতেই নিজেকে সঁপে দিই
নিশ্চিন্ত হয়ে তার ভরসায় জীবন কাটাই

তিনি তো উত্তম রিজিকদাতা বান্দার
তার দয়া তো পরিবেষ্টন করে আছে
ক্ষণস্থায়ী দুনিয়ার বিস্তীর্ণ চরাচর
পূর্ণিমার চাঁদমাখা আলোয় উদ্ভাসিত
নক্ষত্র বলে দেয় মানুষ কখনো একা নয়
তাইতো বারবার অবনত কৃতজ্ঞতায়
ফিরে আসি নিঝুম রাতের জ্যোৎস্নায়।

সুখের বাড়ি কই

সবাই শুধু সুখ খোঁজে
সুখের বাড়ি কই।
এই নচ্ছার দিয়েছে কার
পাকা ধানে মই!

দুঃখের দিনের বন্ধু তুমি
সেরা আপন জন
তোমার নাম করলে স্মরণ
প্রশান্ত হয় মন।

আঁধার রাতে ভোরের আলো,
তুমিই জাগাও আশা,
তোমার ছোঁয়ায় কেটে যায়,
কষ্ট অমানিশা।

ঝড়ের দিনে তুমিই বন্ধু
ভীষণ শক্ত খুঁটি,
তুমি বন্ধু থাকলে পাশে,
সব বেদনার ছুটি।

জগৎ জুড়ে স্বার্থ সবাই
খোঁজে অনুক্ষণ,
তুমিই কেবল ব্যতিক্রম
খোঁজো খাঁটি মন।

গভীর রাতে

আমি যে গুনাহগার বান্দা তোমার,
মুখাপেক্ষী শুধুই তোমার করুণার।
তোমার সৃষ্টি এ দুনিয়ার পথেঘাটে,
জানে না কী আছে কার ললাটে।

অন্ধকার এ পথের ভুল ইশারায়,
কেটেছে কত রাত পাপের ছায়ায়।
দয়া করো হে প্রভু, রহমান তুমি,
তোমারি করুণা যাচে তৃষিত এ ভূমি।

নত শিরে ডাকি তোমায় গভীর রাতে
পারো তো কেবল তুমি হৃদয় জুড়াতে।
অশ্রুঝরা এই চোখের মিনতি,
দূর করে দাও প্রভু মনের দুর্গতি।

আমায় তুমি রেখো না আর অন্ধকারে,
পৌঁছে দিও আলোকময় সেই ওপারে।
ক্ষমা করে দাও আমার অপরাধ যত,
আমি যে তোমারি দ্বারে ভিখারির মতো।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222