দামেস্কের ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে নয়জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে এক ভয়াবহ বিস্ফোরণ হয়।

বিজ্ঞাপন
banner

দেশের প্রধান আদালত চত্বরের কাছাকাছি অবস্থিত ওই ক্যাফেটিতে মূলত স্থানীয় আইনজীবীরা নিয়মিত যাতায়াত করতেন। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-ইখবারিয়া নেটওয়ার্ক এই তথ্য নিশ্চিত করেছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত ওই ক্যাফেতে পৌঁছায় এবং তদন্তের জন্য পুরো এলাকাটি ঘিরে ফেলে।

দামেস্কের গভর্নর মাহের ইদলিবী জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব শিগগিরই এই হামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে। বিস্ফোরক যন্ত্রটিকে সাধারণ মানের বলে উল্লেখ করে তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর বেশ কয়েকজন আহত ব্যক্তি মাটিতে পড়ে আছেন এবং পুলিশ কর্মকর্তারা তাদের সাহায্য করছেন। পরে অ্যাম্বুলেন্স এসে গুরুতর আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222