প্রথম রোজা কবে? জানা যাবে শনিবার সন্ধ্যায়

by Fatih Work

পবিত্র রমজান মাসের প্রথম রোজা কবে শুরু হবে, তা জানা যাবে শনিবার (১ মার্চ) সন্ধ্যায়। ওইদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে চাঁদ দেখার পরিপ্রেক্ষিতে রমজান মাসের শুরু সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাসেম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওইদিন দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে বাদ মাগরিব এক সভায় রমজান মাসের প্রথম দিন নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন
banner

সভায় উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান এবং বিভিন্ন জেলা প্রশাসনের প্রতিনিধিরা।

তিনি আরও জানান, চাঁদ দেখা গেলে তা জানাতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার অথবা নির্ধারিত টেলিফোন নম্বরে (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭) যোগাযোগ করা যাবে। এছাড়া, ফ্যাক্স নম্বর (০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১) এ জানানো যাবে।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই বৈঠকে রমজান মাস শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সবার সামনে ঘোষণা করা হবে।

এনএ/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222