সমকামিতার অভিযোগের জবাব দিলেন তাসনিম জারা

by Nur Alam Khan

অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. তাসনিম জারা। সম্প্রতি যুক্ত হয়েছেন রাজনীতিতে। সম্প্রতি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সমকামিতার অভিযোগ উঠেছে। যা পুরোটাই বানানো গল্প বলে দাবি করেছেন ডা. তাসনিম জারা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেন তিনি।

সোমবার (৪ মার্চ) ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা বলেন, রাজনীতিতে আসার পর আমাকে গে অ্যাক্টিভিস্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করছে কিছু মানুষ। তাদের দাবি হচ্ছে, আমি ব্র্যাকের সঙ্গে এই কাজ করি। আমি এ বিষয়ে সত্যটা তুলে ধরব। যাতে কোনটা সত্য আর কোনটা তাদের বানানো গল্প সেটা আপনি নিজেই ধরতে পারেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, ব্র্যাকের সঙ্গে SRHR নিয়ে সচেতনতামূলক তিনটি ভিডিও আমি তৈরি করেছি। এই তিনটি ভিডিওই আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এক বছরেরও বেশি সময় যাবৎ। লাখ লাখ মানুষ ভিডিওগুলো দেখেছে। হাজার হাজার মানুষ কমেন্ট করে জানিয়েছে ভিডিও থেকে তারা উপকার পেয়েছে। প্রতিটা ভিডিওতে ব্র্যাকের নাম ও লোগো খুব স্পষ্টভাবে দেওয়া আছে কোনো লুকোছাপা নেই।

ভিডিওগুলোর বিষয়বস্তু আমি তুলে ধরছি এবং সঙ্গে লিংকও দিয়ে দিচ্ছি -আপনি নিজেও চেক করে নেবেন।

ক) প্রথম ভিডিওর বিষয়বস্তু ছিল অনিয়মিত মাসিক বোঝার উপায় কী এবং মাসিক অনিয়মিত হলে করণীয় কী? মেয়েদের মাসিক প্রতি মাসে নির্দিষ্ট বিরতিতে হয় না, এটা স্বাভাবিক। তবে এই তথ্য না জানার কারণে অনেকে দুশ্চিন্তায় থাকেন। এই ধারণা দূর করা ও কী হলে ডাক্তারের কাছে যেতে হবে সেটা জানানোই ছিল ভিডিওটার মূল বিষয়বস্তু। (https://www.facebook.com/DoctorTasnimJara/videos/402849398757714)

খ) স্বপ্নদোষ হলে অনেকে দুশ্চিন্তা করেন যে তাদের শরীর দুর্বল হয়ে যায়। আবার কতবার স্বপ্ন দোষ হওয়া স্বাভাবিক তা নিয়েও অনেকের দুশ্চিন্তা করেন। এটা নিয়ে ছিল দ্বিতীয় ভিডিও। (https://www.facebook.com/DoctorTasnimJara/videos/667255245426418)

গ) তৃতীয় ভিডিওটা কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে। আমি দুশ্চিন্তা দূর করার কিছু প্রমাণিত টেকনিক শিখিয়েছি। (https://www.facebook.com/DoctorTasnimJara/videos/420114260452412)

জাতীয় নাগরিক পার্টির এই নেতা আরও বলেন, এই তিনটা ভিডিওর কমেন্ট পড়লে দেখবেন কত মানুষের উপকার হয়েছে। এই কাজকে যারা গে অ্যাক্টিভিজম হিসেবে তুলে ধরছেন, তাদের উদ্দেশ্য কী সেটা তাদের নাম-পরিচয় ও আগের পোস্টগুলো দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন।

ডা. তাসনিম জারা বলেন, ব্র্যাকের সঙ্গে এটা আমার একমাত্র কাজ নয়। ব্র্যাকের সঙ্গে আমি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপায় সংক্রান্ত একটা প্রজেক্টে কাজ করেছি। করোনাকালীন সময়েও কাজ করেছি।

ডা. তাসনিম জারা নতুন ঘোষিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222