সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করে সরকার দেশে অস্থিরতা তৈরি করছে : খোকন

by hsnalmahmud@gmail.com

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, “সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করে সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে এবং পতিত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সুযোগ করে দিচ্ছে।” তিনি প্রশ্ন তোলেন, “বর্তমান সরকার কি নির্বাচিত? তাদের কি জনগণের ম্যান্ডেট আছে? দেশের ভবিষ্যৎ নিয়ে যারা সিদ্ধান্ত নিচ্ছে, তাদের কেউ কেউ বিদেশি নাগরিক—তারা কীভাবে জানবে দেশের মানুষ কী চায়?”

শনিবার (৩১ মে) বিকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

খোকন বলেন, “আজ এমন এক সরকার দেশ চালাচ্ছে, যাদের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। সেই সরকারের উপদেষ্টাদের অনেকেই জনগণের প্রতিনিধি নন। কেউ কেউ তো ছেলের বয়সী, আবার কেউ কেউ তো নাতির বয়সী—তারা এসে এখন আমাদেরকে নসিহত করছে! এটা কি মেনে নেওয়া যায়?”

তিনি আরও বলেন, “সরকার বলছে, শুধু একটি দল নির্বাচন চায়। কিন্তু বাস্তবতা হচ্ছে, এখন শুধু আপনারাই নির্বাচন চান না। দেশের সব বাম দল, জাতীয়তাবাদী শক্তি, ইসলামপন্থী দলসহ জনগণের বৃহত্তর অংশ অবাধ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ।”

“সংস্কার চলমান প্রক্রিয়া, নির্বাচন জরুরি প্রয়োজন”

খোকন বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু নির্বাচন একটি জাতীয় প্রয়োজন। এ প্রয়োজনকে অবহেলা করে সরকার নিজের স্বার্থ রক্ষায় কালক্ষেপণ করছে। এর ফলে দেশের অভ্যন্তরে অস্থিরতা বাড়ছে এবং জনগণের রাজনৈতিক অধিকার বিপন্ন হচ্ছে।”

নেতৃবৃন্দের উপস্থিতি

নরসিংদী জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সভায় আরও বক্তব্য রাখেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, বিএনপি নেতা বিজি রশীদ নওশের, এম.এ জলিল, একেএম গোলাম কবির কামাল, আবু সালেহ চৌধুরী, ফারুক উদ্দিন ভূঁইয়া ও যুবদল সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা আমিনুল হক বাচ্চু, জেলা শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম রবি, কৃষক দলের আহ্বায়ক আপেল মাহমুদ ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স, মহিলা দলের সভাপতি এড. উম্মে সালমা মায়া ও সেক্রেটারি ছালমা আক্তার স্বপনা আহমেদ, শাহাজান মল্লিক, মাজারুল হক টিটু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুবদল সহসভাপতি সোরাব হায়দার, নাজমুল হক ভূঁইয়া মোহন, আলমগীর হোসেন, শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আ. রউফ ফকির রনি, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান, মৎস্যজীবী দলের সদস্য সচিব মোশারফ হোসেন সজল, শহর শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222