পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের ২৫০ সেনা নিহত!

by hsnalmahmud@gmail.com

কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোল (এলওসি) এলাকায় পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘর্ষে ভারতীয় বাহিনী চরম ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।

রবিবার (৬ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে সামা টিভি জানায়, সংঘাতে অন্তত ২৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। তবে ভারত সরকার এ তথ্য গোপন রেখেছে এবং ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে উপস্থাপনের চেষ্টা করছে।

বিজ্ঞাপন
banner

নিহতদের মধ্যে পাইলট ও এস-৪০০ অপারেটরও
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে রয়েছেন—

  • ৩ জন রাফাল পাইলটসহ ৪ জন বিমানচালক
  • ভারতীয় বিমানবাহিনীর ৭ জন সদস্য
  • ১০ ইনফ্যান্ট্রি ব্রিগেডের ‘জি-টপ’ পোস্টের ৫ জন সেনা
  • ৯৩ ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারের ৯ জন সদস্য
  • আদমপুর বিমানঘাঁটির এস-৪০০ ইউনিটের ৫ জন অপারেটর

এছাড়া সরকার গোপনে ১০০ জনের বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে প্রকাশ্য স্বীকৃতি না দিয়েও সেনা পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়া যায়।

সেনাবাহিনী ও সরকারের মধ্যে দ্বন্দ্ব
প্রতিবেদনটিতে দাবি করা হয়, রাফাল যুদ্ধবিমান ক্ষতি ও ঘাঁটি ধ্বংস সংক্রান্ত তথ্য প্রথমে অস্বীকার করলেও পরে একাধিক উচ্চপদস্থ জেনারেল ও কূটনীতিক বিষয়টি মেনে নিয়েছেন।

এদিকে নিহত সেনাদের পরিবারের ওপরও চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু না প্রকাশ করে। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভারত সরকার প্রচারণা ও তথ্য নিয়ন্ত্রণের কৌশল নিচ্ছে বলে দাবি করা হয়।

‘অপারেশন বুনিয়ানুম-মারসুস’-এর প্রসঙ্গ
পাকিস্তানের সামরিক অপারেশন ‘বুনিয়ানুম-মারসুস’-এর সফলতার দাবি ও ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের প্রসঙ্গও প্রতিবেদনে উঠে আসে। পর্যবেক্ষকরা বলছেন, ভারতের জন্য এটি শুধু একটি সামরিক ধাক্কা নয়, বরং এক ধরনের ‘তথ্যযুদ্ধেও’ হেরে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক নজর
এই প্রতিবেদন আন্তর্জাতিক মিডিয়ারও দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষজ্ঞদের মতে, সেনা প্রাণহানি ও তথ্য গোপনের ঘটনায় ভারত সরকারের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভারত সরকারের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222