উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

by Fatih Work

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সারা দেশে আজ মঙ্গলবার (২২ জুলাই ) রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন
banner

নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা। এ ছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা আয়োজনের কথা।

গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

গতকাল সোমবার বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি স্কুল চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমানটি ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে বিধ্বস্ত হয়েছিল।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222