কুরআন, আল্লাহ তাআলা ও তাঁর রাসূল ﷺ–এর শানে কটুক্তিকারী বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে ইসলামী ঐক্যজোটের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ জুমার নামাজ শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে আবুল সরকারের শাস্তির দাবিতে তীব্র স্লোগান ওঠে এবং ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড রোধে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে নেতৃত্ব দেন ইসলামী ঐক্যজোটের সংগ্রামী কেন্দ্রীয় চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা আব্দুল কাদির (দাঃবাঃ)। তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের উলামা, মসজিদের ইমাম–খতীব, মাদরাসা শিক্ষকসহ ইসলামী ঐক্যজোটের জেলা নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘যে ব্যক্তি কুরআন ও রাসূলের অবমাননা করে, সে শুধু মুসলমানদের নয়, এই দেশের শান্তি–শৃঙ্খলার জন্যও হুমকি। আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে—অন্যথায় এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি থামানো যাবে না।’
তারা আরও জানান, সরকার যদি দ্রুত বিচার নিশ্চিত না করে, তবে দেশের সর্বত্র আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
হাআমা/
