সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ২

by hsnalmahmud@gmail.com

রাজধানীর সদরঘাট এলাকায় ট্রলার থেকে লঞ্চে ওঠার সময় দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীরা ট্রলার থেকে লঞ্চে ওঠার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে কয়েকজন নদীতে পড়ে যান। এ সময় সেখানে থাকা অন্য যাত্রী ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন।

বিজ্ঞাপন
banner

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এখনো নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত তৎপরতা চলবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222