শনিবার থেকে মধুপুর পীর সাহেবের মাদরাসায় ভর্তি শুরু, থাকছে যেসব সুবিধা

by hsnalmahmud@gmail.com

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগরে অবস্থিত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর (দা.বা.) প্রতিষ্ঠিত ও পরিচালিত জামি’আ ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসা-তে দাওয়াহ বিভাগের বিশেষায়িত কোর্সে ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, কাল শনিবার (২৮ মার্চ)  ০৮ শাওয়াল থেকে খতমে নবুওয়াত আকিদা সংরক্ষণ, কাদিয়ানী ফিতনা ও বিভিন্ন বাতিল ফিরকার মোকাবিলায় গবেষণামূলক দাওয়াহ বিভাগের জন্য সীমিত আসনে ছাত্র ভর্তি চলবে।

বিজ্ঞাপন
banner

এক বছর মেয়াদি বিশেষায়িত তাখাসসুস বিভাগ

মাদরাসার দাওয়াহ বিভাগে রয়েছে এক বছর মেয়াদি রদ্দে কাদিয়ানিয়্যাত বিষয়ক তাখাসসুস কোর্স, যা দারুল উলুম দেওবন্দের দাওয়াহ বিভাগের প্রধান আল্লামা শাহ আলম গৌরখপুরী (হাফি.)-এর দিকনির্দেশনায় পরিচালিত হবে।

দাওয়াহ বিভাগের বিশেষ সুবিধা

  • মাদরাসা সূত্রে জানা গেছে, এ বিভাগে শিক্ষার্থীদের জন্য রয়েছে—
  • নিয়মিত কাদিয়ানী অধ্যুষিত এলাকায় দাওয়াতি সফরের ব্যবস্থা
  • পর্যাপ্ত কিতাবাদী পরিবেশে গবেষণা ও মুতালাআর সুযোগ
  • দক্ষ ও বিশেষজ্ঞ উস্তাদদের সার্বক্ষণিক তত্ত্বাবধান
  • তৃতীয় সেমিস্টারে কম্পিউটার প্রশিক্ষণ
  • থাকা-খাওয়ার প্রয়োজনীয় সুব্যবস্থা
  • যোগ্য দাঈদের কাদিয়ানী অধ্যুষিত এলাকায় মুবাল্লিগ হিসেবে নিয়োগ ও সার্বিক পরিচালনা
  • দাওয়াহ বিভাগের শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা

যোগাযোগ ও ঠিকানা:

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে 01601-910906।

মাদরাসাটি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজানগরে অবস্থিত। ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া/নিমতলা এলাকা থেকে সহজেই মধুপুর মাদরাসায় যাতায়াত করা যাবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222