সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের নাম ঘোষণা বিএনপির

by Abid

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) দলটির পক্ষ থেকে মনোনীত এই ৩৬ জনের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত তালিকায় দলটির অভিজ্ঞ ও সক্রিয় নারী নেত্রীদের প্রাধান্য দেয়া হয়েছে। মনোনীতরা হলেন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।

বিজ্ঞাপন
banner

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলের জন্য ত্যাগী এবং দীর্ঘ সময় ধরে রাজপথে সক্রিয় থাকা নারী নেত্রীদের মূল্যায়ন করতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। মনোনয়ন প্রাপ্তদের মধ্যে সিনিয়র নেত্রীদের পাশাপাশি তরুণ ও পেশাজীবী প্রতিনিধিদেরও রাখা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মনোনীত প্রার্থীরা সংসদীয় রাজনীতিতে বিএনপির অবস্থান ও জনগণের দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর মনোনীত প্রার্থীরা দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222