সৌদিতে আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

by hsnalmahmud@gmail.com

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা নগরীতে আরও তিনজন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এ নিয়ে চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ৩০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১ জন পুরুষ এবং ৯ জন নারী।

মঙ্গলবার (২৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

মৃত তিনজন হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. আফরান আলী, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মো. আবদুর রহমান এবং নরসিংদীর রায়পুরা উপজেলার মো. হারুন অর রশীদ। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা সবাই মক্কায় স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন।

চলতি বছর মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী হজ পালন করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন হজে অংশ নিয়েছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222