বন্যার্তদের পাশে দারুল আরকাম ফাউন্ডেশন, চকরিয়া ও বাঁশখালীতে ত্রাণ বিতরণ

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামের বন্যাকবলিত চকরিয়া ও বাঁশখালী এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘দারুল আরকাম ফাউন্ডেশন’ (ডিএএফ)। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সংগঠনটির উদ্যোগে বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের মাঝে শুকনো খাবার, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মুফতী শাহ্ মাহবুবুর রহমান কাসেমীর তত্ত্বাবধানে  রাজধানীর মিরপুর থেকে স্বেচ্ছাসেবীদের একটি দল সরাসরি উপদ্রুত এলাকায় গিয়ে এই মানবিক সহায়তা পৌঁছে দেয়।

বিজ্ঞাপন
banner

দারিদ্র্য বিমোচন ও দুর্যোগকালীন সেবাকে মূল লক্ষ্য নিয়ে ২০১৮ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে দারুল আরকাম ফাউন্ডেশন (ডিএএফ)। ঢাকার মিরপুর-১১ নম্বরে অস্থায়ী কার্যালয় থাকা এই সংগঠনটি বিগত বৈশ্বিক করোনা মহামারি এবং ২০২৪ সালের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়াও সাধারণ ও গরিব মানুষের চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক সংকটে সংগঠনটি নিয়মিত কাজ করে আসছে। বর্তমানে এই সংগঠনের ৫০ জন সক্রিয় সদস্য রয়েছেন, যারা সবাই ঢাকার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ইমাম ও খতিবদের এমন যৌথ সামাজিক উদ্যোগ এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।

May be an image of one or more people, the Charminar and text

ত্রাণ কার্যক্রম পরিচালনার বিষয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মুফতী শাহ্ মাহবুবুর রহমান কাসেমী বলেন, “দারুল আরকাম ফাউন্ডেশন সবসময় মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিটি আয়ের বিপরীতে যেমন রশিদ রয়েছে, তেমনই ব্যয়ের বিপরীতে ভাউচার ও সম্পূর্ণ হিসেব স্বচ্ছভাবে সংরক্ষণ করা হয়। মানুষের আমানত যেন শতভাগ সততা ও স্বচ্ছতার সাথে প্রকৃত অভাবীদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

May be an image of one or more people, dais and text

উপদ্রুত এলাকার পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, “বন্যার পানি নেমে গেলেও মানুষের দুর্ভোগ চট করে শেষ হয় না। বিশেষ করে চকরিয়া ও বাঁশখালীর অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছেন। এই দুর্যোগে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর সমন্বিত প্রয়াস প্রয়োজন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস দুর্গত ভাই-বোনদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আমরা বিশ্বাস করি। আগামীতেও যেকোনো সংকটে আমরা মানুষের পাশে থাকব, ইনশাআল্লাহ।”

দারুল আরকাম ফাউন্ডেশনের (ডিএএফ) এই মানবিক কার্যক্রমে শরিক হতে বা যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৮২৯৫৯৪৬৭২ এই নম্বরে। এছাড়া ঢাকার মিরপুর-১১, ব্লক-সি, এভিনিউ-৪, পল্লবীস্থ অস্থায়ী কার্যালয়েও সরাসরি যোগাযোগ করা যাবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222