রমজানে ৩৬ নিউজ-এর বিশেষ আয়োজন ‘আজকের তারাবি, আজকের তিলাওয়াত’

by Fatih Work

ইবাদতের বসন্তকাল পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ৩৬ নিউজ আয়োজন করতে যাচ্ছে ‘আজকের তারাবি, আজকের তিলাওয়াত।’

রমজানে আমরা তারাবির নামাজ পড়ে থাকি। কিন্তু কুরআনের অর্থ না বুঝায় অনেকেই সেই তিলাওয়াত হৃদয়ে ধারণ করতে পারি না। অনুধাবন করতে পারি না। সেই বিষয়টি সামনে রেখে আমাদের এই আয়োজন।

বিজ্ঞাপন
banner

খতমে তারাবিতে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশ অনুযায়ী দেশের প্রায় মসজিদেই একই নিয়মে, একই পরিমাণ তিলাওয়াত হয়ে থাকে। প্রতিদিন যতটুকু তিলাওয়াত হবে তারাবিতে সেই অংশটুকুর সারনির্যাস, ব্যাখ্যা-বিশ্লেষণ থাকবে ‘আজকের তারাবি, আজকের তিলাওয়াত’ অনুষ্ঠানে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন তরুণ আলেমেদ্বীন, নারায়ণগঞ্জ জামিয়া কারিমিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি মানছুর জাহান কাসেমী।

আয়োজনটি ২৭ রমজান পর্যন্ত ধারাবাহিকভাবে প্রচার করা হবে ৩৬ নিউজ-এর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।

এছাড়া রমজান মাসে ৩৬ নিউজ আয়োজন করছে ‘ফাজায়েল ও মাসায়েলে রমজান’ এবং ‘খতমে কুরআন’ নামে বিশেষ দু’টি প্রোগ্রাম। পাশাপাশি রমজান স্পেশাল আরো নানা আয়োজন তো থাকছেই।

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222