যেসব ফোনে বন্ধ হচ্ছে ইউটিউব

by Fatih Work

পুরোনো মডেলের আইফোন ব্যবহারকারীদের জন্য একটি দুঃসংবাদ এসেছে। ইউটিউব ঘোষণা দিয়েছে, তাদের অ্যাপ শিগগিরই কিছু আইফোনে আর কাজ করবে না। নতুন নীতিমালা অনুযায়ী, iOS ১৬ বা তার পরবর্তী ভার্সন ছাড়া অন্য কোনো অপারেটিং সিস্টেমে ইউটিউব অ্যাপ আর চলবে না।

প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মেলাতে না পারার কারণেই এই সিদ্ধান্ত—এমনটাই জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
banner

কোন কোন আইফোনে ইউটিউব বন্ধ হচ্ছে?

যেসব ডিভাইসে iOS ১৬ আপডেট সাপোর্ট করে না, সেগুলোতে ইউটিউব অ্যাপ বন্ধ হয়ে যাবে। তালিকায় রয়েছে—

iPhone 6s

iPhone 6s Plus

iPhone 7

iPhone 7 Plus

iPhone SE (১ম প্রজন্ম)

iPod Touch (৭ম প্রজন্ম)

এই ডিভাইসগুলো iOS ১৬ আপডেট পায়নি। ফলে এসব ফোনে ইউটিউব অ্যাপ খুলতে গেলে দেখা যাবে, সেটি আর কাজ করছে না বা অ্যাক্সেস বন্ধ হয়ে গেছে।

তবে ইউটিউব দেখা একেবারে বন্ধ নয়

আশার কথা হলো, অ্যাপে না চললেও এসব ডিভাইসে এখনো ইউটিউব ব্রাউজার ভার্সন ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা ফোনের ইন্টারনেট ব্রাউজার খুলে m.youtube.com ঠিকানায় গিয়ে ভিডিও দেখতে পারবেন।

আগেও এমন করেছে হোয়াটসঅ্যাপ

এর আগেও হোয়াটসঅ্যাপ তাদের পরিষেবা থেকে কিছু পুরোনো স্মার্টফোন মডেলকে বাদ দিয়েছে। নতুন ফিচার, নিরাপত্তা ব্যবস্থা ও সফটওয়্যার আপডেট সঠিকভাবে কার্যকর করার স্বার্থে এই পরিবর্তনগুলো আনা হয়।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, “যতই জনপ্রিয় হোক না কেন, অ্যাপ নির্মাতাদের ভবিষ্যতের আপডেট ও নিরাপত্তা নিশ্চিতে পুরোনো ডিভাইস বাদ দেওয়া অনিবার্য হয়ে পড়ে।”

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222