ইসরাইলি হামলায় হামাস কমান্ডার ইব্রাহিম শাবান নিহত

by hsnalmahmud@gmail.com

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ অভিযানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।

গত শনিবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

বিজ্ঞাপন
banner

সামরিক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত কমান্ডারের নাম আধাম ইব্রাহিম শাবান নাসমান। তিনি হামাসের গাজা সিটি ব্রিগেডের অপারেশনাল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসরাইলি বাহিনীর দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে চালানো হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন আধাম ইব্রাহিম। ওই সময় তিনি বেশ কয়েকজন ইসরাইলিকে বন্দি করে গাজায় নিয়ে যান।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, তিনি হামাসের বিশেষ কমান্ডো বাহিনী ‘নখবা’র কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আল জাজিরা

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222