মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির পার্লামেন্টের সংবাদ সংস্থার প্রধান মেহদি রহিমি জানিয়েছেন, এ বিষয়ে তেহরান বর্তমানে পর্যালোচনা করছে।
লেবানন ভিত্তিক সংবাদ সংস্থা আল-মায়াদিনকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরান মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে এবং বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
মেহদি রহিমি আরও বলেন, অঞ্চলের দেশগুলো এখন একটি আঞ্চলিক নিরাপত্তা বলয়ের সন্ধান করছে। তার মতে, এটি ইরানের জন্য একটি বিজয়। কারণ তেহরান দীর্ঘদিন ধরেই এমন একটি আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থার আহ্বান জানিয়ে আসছে।
তিনি বলেন, আমেরিকানরা বুঝতে পেরেছে যে ইরানের বিরুদ্ধে সামরিক পথ কোনো ফল দেবে না। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক যুদ্ধে যারা সহযোগিতা করবে, তাদের মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তবে এখন পর্যন্ত সৌদি আরব, তুরস্ক বা পাকিস্তানের পক্ষ থেকে ইরানকে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
সূত্র : আল-মায়াদিন
