সরকারি নিবন্ধন পেলো ‘পিরোজপুর উলামা পরিষদ’

by hsnalmahmud@gmail.com

অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘পিরোজপুর উলামা পরিষদ’ সরকারিভাবে নিবন্ধন লাভ করেছে। এখন থেকে সংগঠনটি ‘পিরোজপুর উলামা সোসাইটি (পরিষদ)’ নামে পরিচালিত হবে (নিবন্ধন নং- S-15495/2026)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রাজেসসি (RJSC) পরিদপ্তর থেকে সম্প্রতি এই নিবন্ধন প্রদান করা হয়।

নিবন্ধনপ্রাপ্তি উপলক্ষে গত বুধবার (৪ অক্টোবর) বাদ জোহর ঢাকাস্থ কার্যালয়ে (জামিয়া ইমাম বুখারী) এক বিশেষ দোয়া ও শুকরিয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
banner

সংগঠনের আমীর (চেয়ারম্যান) মুফতি ওয়াহিদুল আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মুফতি আব্দুর রহীম কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা রিয়াদুল ইসলাম মুনীর, মুফতি জামাল উদ্দিন, মুফতি ইলিয়াস হোসাইন, মুফতি মিরাজুল ইসলাম, মুফতি কামরুল ইসলাম আরেফী, মাওলানা আতিকুর রহমান, মুফতি আবদুল্লাহ ফিরোজী, মুফতি ইলিয়াস আহমাদ, মুফতি যাকারিয়া প্রমুখ।

অনুষ্ঠানে সন্তোষ প্রকাশ করে মুফতি ওয়াহিদুল আলম বলেন, “নিবন্ধনপ্রাপ্তির ফলে পিরোজপুর উলামা পরিষদ এখন থেকে আরও বিস্তৃত পরিসরে দেশ, জাতির কল্যাণে এবং আর্তমানবতার সেবায় কাজ করতে পারবে।”

অন্যদিকে, সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতি আব্দুর রহীম কাসেমী জানান, পিরোজপুরের সব উপজেলার আলেমদের সমন্বয়ে খুব শীঘ্রই পিরোজপুর উলামা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এছাড়া পিরোজপুর সদরে খুব শীঘ্রই আনুষ্ঠানিক প্রোগ্রাম আয়োজন করে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা পেশ করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222