সুন্দরপুর ওলামা পরিষদের ২০২৬-২৭ সেশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) পরিষদের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাবুনগর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা শফিউল আলম আজিমপুরী। এতে সভাপতিত্ব করেন মাওলানা ছলিম উদ্দীন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সুন্দরপুর ওলামা পরিষদের সহসভাপতি মাওলানা দৌলত আলী খান। পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা শওকত আজমীরের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব, যুগ্ম সম্পাদক মাওলানা ইরফান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা উসমান গনী, দপ্তর সম্পাদক মাওলানা আলী আকবর, সহ-প্রচার সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাওলানা মুফিজ উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা হুজাইফা ও মাওলানা ইব্রাহিম।
অনুষ্ঠানে সংগঠনটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক হাফেজ জামাল উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হাফেজ হাসানুল করিম, সহ-দপ্তর সম্পাদক মাওলানা আবু বকর, প্রচার সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা এমরান, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাওলানা আজাদ আলী, নির্বাহী সদস্য মাওলানা আজগর আলী, হাফেজ আজম, মুফতি হাসান, মাওলানা শফিউল আলম, মাওলানা একরাম হোসেন ও আবদুল কাদের।
