উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা

by Masudul Kadir

কিশোরগঞ্জ প্রতিনিধি :: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) রাত প্রায় ১০টার দিকে মিঠামইন উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়িতে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে।

পরে রাত সাড়ে এগারোটার দিকে তিনি ইন্তেকাল করেন।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে জাহাঙ্গীর আলমের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে একজন হামলাকারীকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী। তবে অপর দুইজন পালিয়ে যায়।

গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে দ্রুত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

এইসব তথ্য নিশ্চিত করে মিঠামইন থানা পুলিশ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার কারণ এবং জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222