গ্যাসের তীব্র সংকট তিতাসের হওয়ায় দুঃখ প্রকাশ

by Fatih Work

নিজস্ব প্রতিবেদক :: গ্যাস সরবরাহের ঘাটতির কারণে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের মধ্যে তীব্র গ্যাস সংকট ও মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (২০ জুলাই) তিতাস গ্যাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তিতাসের অধিভুক্ত বেশ কিছু এলাকায় শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সিএনজি স্টেশন এবং আবাসিক গ্রাহক পর্যায়ে প্রয়োজনীয় চাপ বজায় রাখা সম্ভব হচ্ছে না। ফলে অনেক এলাকায় গ্যাসের স্বল্পচাপ ও সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটছে।

এ অবস্থার কারণে গ্রাহকদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, সে জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে একই দিনে অপর এক বার্তায় তিতাস গ্যাস কতৃপক্ষ জানায়, পুরনো বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজের জন্য মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি স্কুল স্ট্রিট, ভুতের গলি, কিচেন রোড, আল-আমিন রোড ও কাঠালবাগান এলাকার আবাসিক এবং বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকায় লিকেজযুক্ত পুরোনো বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ পরিচালিত হবে।

তিতাস গ্যাস আরও জানিয়েছে, সরবরাহ বন্ধ থাকা এলাকার আশপাশেও গ্যাসের চাপ কম থাকতে পারে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে গ্যাস ব্যবহার করার অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222