হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১

by Fatih Work

৩৬নিউজ ডেস্ক: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ৫১ জন শিশু।

রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সারা দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন
banner

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৭৭৩ জন শিশুসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫১ জনে। দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি আরও জোরদার করা হচ্ছে এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা হচ্ছে। অভিভাবক ও স্বাস্থ্যকর্মীদের সচেতন থাকার পাশাপাশি শিশুদের নিয়মিত ইপিআই শিডিউল অনুযায়ী হামের টিকা নিশ্চিত করার তাগিদ দিয়েছে অধিদপ্তর।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222