৭ মাসের সন্তানকে আছাড় মেরে হত্যা, রিমান্ডে বাবা

by Abid vs36

রাজধানীর উত্তরায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে ঝগড়া করে সাত মাস বয়সী শিশুকন্যাকে রাস্তায় আছাড় মেরে নির্মমভাবে হত্যার অভিযোগে অভিযুক্ত বাবা কবির ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে আসামি কবির ইসলামের তিন দিনের এই রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন
banner

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল আসামি কবিরকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

ঘটনার বিস্তারিত বিবরণী থেকে জানা গেছে, গত ১৫ জুলাই সন্ধ্যায় উত্তরা সিরাজ মার্কেট সংলগ্ন বালুরমাঠ এলাকায় পারিবারিক অমিল ও ঝগড়ার একপর্যায়ে নিজের সাত মাস বয়সী কন্যাসন্তান রাফা মনিকে রাস্তায় সজোরে আছাড় মারেন কবির ইসলাম। হৃদয়বিদারক এই ঘটনার পর পরই ক্ষুব্ধ স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শিশু রাফা মনিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৬ জুলাই দুপুরে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় গত ১৭ ১৭ জুলাই নিহত শিশুটির নানি শারমীন আক্তার বাদী হয়ে ঘাতক বাবা কবিরকে একমাত্র আসামি করে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222