অনলাইন অ্যাপে ‘সমকামী’ ডেকে হলের সিট হারালেন ঢাবি শিক্ষার্থী

by Abid vs36

ঢাবি প্রতিনিধি: অনলাইন অ্যাপের মাধ্যমে এক সমকামী ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের নিজ কক্ষে ডেকে এনেছেন ২২-২৩ সেশনের উর্দু বিভাগের এক শিক্ষার্থী। খবর পেয়ে উভয়কে শনাক্তের পর অভিযুক্ত ঢাবি শিক্ষার্থীর হলের সিট বাতিল করেছে হল প্রশাসন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় আইনি ব্যবস্থা নিতে প্রক্টরিয়াল টিমের সহায়তায় পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় হলের প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন
banner

সূর্যসেন হল সংসদ সূত্রে জানা যায়, সকালে হলের একটি কক্ষের সামনে এক বহিরাগত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। নির্ধারিত কক্ষের পরিবর্তে ভুলবশত অন্য একটি কক্ষের সামনে চলে গেলে আবাসিক শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে তদন্তে অভিযুক্ত ওই শিক্ষার্থীর পরিচয় বেরিয়ে আসে। অনুসন্ধানে উভয়ের মোবাইল ফোনে সমকামীদের যোগাযোগের একটি অনলাইন ডেটিং অ্যাপ শনাক্ত হয় এবং সেখানে তাদের নিয়মিত বার্তার প্রমাণ মেলে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে হল প্রশাসনকে অবগত করা হলে প্রাধ্যক্ষ ও হাউজ টিউটররা ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে প্রাধ্যক্ষের কক্ষে উভয়কে জিজ্ঞাসাবাদ করা হলে তারা লিখিতভাবে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং মুচলেকা প্রদান করেন। ঘটনার জবানবন্দিতে অভিযুক্ত শিক্ষার্থী জানান, তিনি দীর্ঘদিন ধরে সমকামিতার সঙ্গে যুক্ত। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থী এই কাজে জড়িত রয়েছেন বলেও দাবি করেন তিনি।

মাস্টারদা সূর্যসেন হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান জানান, লিখিত স্বীকারোক্তির ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের ২২-২৩ সেশনের অভিযুক্ত ওই শিক্ষার্থীর সিট বাতিল ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় আইনগত ব্যবস্থা গ্রহণে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে। তবে এ সার্বিক ঘটনার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি সূর্যসেন হলের প্রাধ্যক্ষ ড. মো. রফিকুল ইসলাম।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222