অর্ধকোটি টাকার মদসহ গাড়ি জব্দ, ২ আটক

by Fatih Work

কোম্পানীগঞ্জ থানার পুলিশের অভিযানে একটি নোহা গাড়ি ভর্তি ১,২২৫ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোররাতে উপজেলার নভাগী গ্রামে অভিযান চালিয়ে এসব মদ ও গাড়ি জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মদ ও গাড়ির আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

বিজ্ঞাপন
banner

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় কালো রঙের একটি এক্স নোহা গাড়ি গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই কামরুল আলম, এসআই আমিরুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী ও এএসআই আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি নভাগী গ্রামে প্রবেশ করলে নজরদারি বাড়িয়ে উপজেলার নভাগী গ্রামের মৃত আব্দুল মালিকের বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে গাড়িসহ দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন— কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার চন্দ্রগ্রামের ওয়াহিদ আলীর ছেলে রাকিবুল ইসলাম রুবেল (৩২) এবং মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার হালিয়াঘাট গ্রামের খোকন মোল্লার ছেলে সাগর মোল্লা (৩৪)।

এর আগেও কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ট্রাক, পিকআপ ও নোহা গাড়ি ভর্তি ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করার নজির রয়েছে। এই ধরনের অভিযানে সাফল্যের জন্য সিলেট রেঞ্জ ও জেলা পুলিশ থেকে বিভিন্ন সময় পুরস্কৃত হয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব মাদক দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222