আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

by Fatih Work

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ০৪ (চার) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা জেলার সাভার উপজেলার ছাত্রলীগের সক্রিয় নেতা সোহানুর রহমান সোহান (২১), ২। ভাটারা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ ওরফে পারভেজ ওরফে জহিরুল ইসলাম (৩৮), ৩। কামরাঙ্গীরচর থানার ৫৭ নং ওয়ার্ড যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন (২৮) ও ৪। কবি নজরুল সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আতিকুর রহমান (৫০)।

বিজ্ঞাপন
banner

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (৫ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৮:০৫ ঘটিকায় ডিবি-উত্তরা বিভাগ ঢাকা জেলার সাভার থানাধীন আলমনগর এলাকায় অভিযান পরিচালনা করে সোহানুর রহমান সোহানকে গ্রেফতার করে। একই দিন রাত আনুমানিক ০৭:৪৫ ঘটিকায় ভাটারা থানাধীন সোলমাইদ ছাপড়া মসজিদ এলাকা থেকে আবু সাঈদ ওরফে পারভেজ ওরফে জহিরুল ইসলামকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগ।

অন্যদিকে বুধবার (৫ নভেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৩:৪০ ঘটিকায় ডিবি-লালবাগ বিভাগ বংশাল থানা এলাকা থেকে মো. রুহুল আমিনকে গ্রেফতার করে। একই দিন দুপুর আনুমানিক ০২:২০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে কাজী আতিকুর রহমানকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222